| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি হামলার জবাবে কাতারের গ্যাস স্থাপনায় ইরানের আঘাত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৬:১৮:২৭:অপরাহ্ন  |  ২৭৯৫৬২ বার পঠিত
ইসরায়েলি হামলার জবাবে কাতারের গ্যাস স্থাপনায় ইরানের আঘাত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হামলার জবাবে কাতারের প্রধান গ্যাস স্থাপনাসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রধান গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে কাতারের একটি বড় গ্যাস স্থাপনায় আঘাত হানে তেহরান।

এই ঘটনার পর উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়ে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা জ্বালানি অবকাঠামোয় হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪