| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান ম্যাক্রোঁ-মোদির

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ২০:৫৪:৩৪:অপরাহ্ন  |  ২৭৬৯৪০ বার পঠিত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান ম্যাক্রোঁ-মোদির
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার উভয় নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পক্ষ থেকে জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার প্রেক্ষাপটে তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ম্যাক্রোঁ তার বার্তায় বলেন, অঞ্চলে উত্তেজনা কমাতে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় কূটনীতিকে কেন্দ্রস্থলে রাখতে ভারত ও ফ্রান্স ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি মোদির আগের এক পোস্টের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

দুই দেশের নেতাই সংকট নিরসনে সামরিক উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর জোর দেন বলে জানা গেছে। সূত্র:রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪