| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখনই যুদ্ধ বন্ধের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ২২:১৯:২৯:অপরাহ্ন  |  ২৭৬২০৬ বার পঠিত
এখনই যুদ্ধ বন্ধের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে আল জাজিরা।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই অবিলম্বে যুদ্ধ বন্ধ হতে হবে। ইরানকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে এবং এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাবে না।তিনি আরও বলেন, যুদ্ধের বিস্তার কখনোই স্থিতিশীলতা বয়ে আনবে না। প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার দাবিকে তিনি অগ্রহণযোগ্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেন।

কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রাস লাফান-এ হামলার প্রসঙ্গে তিনি বলেন, তেহরান এমন স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে, যা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রভাব কোটি কোটি মানুষের ওপর পড়বে।

তিনি আরও বলেন, ইরানের সাম্প্রতিক হামলাগুলো প্রতিবেশী দেশগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি করছে। এই আস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা ইরানি জনগণের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪