| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের গ্যাস ফিল্ডে আর কোনো হামলা নয়: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৪:৫৭:২৫:পূর্বাহ্ন  |  ২৭৪১৬৮ বার পঠিত
ইরানের গ্যাস ফিল্ডে আর কোনো হামলা নয়: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের গ্যাস ফিল্ডে আবার হামলা না করতে বলেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তিনি বলেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার বিষয়ে আগে কিছু জানতেন কি না বা অনুমোদন দিয়েছিলেন কি না, তা স্পষ্ট করেননি। তবে তিনি দাবি করেন, আমি তাকে বলেছি, এটা আর না করতে, এবং সে তা করবে না।

এর আগে ট্রাম্প বলেছিলেন, এই নির্দিষ্ট হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু জানত না। এই হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালায়, যার ফলে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে চলমান যুদ্ধের অন্যতম বড় উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। সূত্র : শাফাক নিউজ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪