| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমানে আঘাত হানল ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৫:৪৬:২৩:পূর্বাহ্ন  |  ২৭৩৯৫৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমানে আঘাত হানল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে ইরান। দেশটির রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটিকে টার্গেট করা হয়।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ধারণা করছে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ তথ্য অস্বীকার করেছে। তারা বলেছে, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে এটি জরুরি অবতরণ করতে পেরেছে। এছাড়া পাইলটও অক্ষত আছে।

পঞ্চম প্রজন্মের স্টিলথ এফ-৩৫ শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে উড়তে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই এফ-৩৫ ব্যবহার করে হামলা চালাচ্ছে। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো যুদ্ধবিমানকে সরাসরি আঘাত করেছে ইরান। সূত্র: আনাদোলু, আল জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪