| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৫:৫০:৪৮:পূর্বাহ্ন  |  ২৭৩৮৯২ বার পঠিত
ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার (২০ মার্চ) ভোর প্রায় সাড়ে ৪টার দিকে ইরান থেকে আরেক দফা মিসাইল নিক্ষেপ করা হয়।

এর আগে গত এক ঘণ্টার ব্যবধানে অন্তত চারবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে একটি ক্লাস্টার মিসাইল। যেগুলোর একেকটিতে অন্তত ২০টি ছোট বোমা থাকে। আর এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলে অন্তত ১৭ দফা মিসাইল ছুড়েছে ইরান। সূত্র: টাইমস অব ইসরায়েল

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪