আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।প্রতিবেদন অনুযায়ী, আলী মোহাম্মদ নাইনি, যিনি ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র এবং জনসংযোগ বিভাগের উপপ্রধান ছিলেন, শুক্রবার চালানো হামলায় নিহত হন।
তবে হামলার স্থান, সময় বা কীভাবে এই হামলা চালানো হয়েছে,এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই ধরনের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তার মৃত্যু পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টার্স২৪/এসসি