| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ছে উদ্বেগ

শত্রুদের জন্য বিশ্বজুড়ে পার্ক ও পর্যটনস্থল নিরাপদ নয়: ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ২০:৫৯:২৪:অপরাহ্ন  |  ২৭০৯৪৯ বার পঠিত
শত্রুদের জন্য বিশ্বজুড়ে পার্ক ও পর্যটনস্থল নিরাপদ নয়: ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের শত্রুদের জন্য বিশ্বের কোনো স্থান এমনকি পার্ক, বিনোদন কেন্দ্র বা পর্যটন গন্তব্যও আর নিরাপদ থাকবে না।

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র এই সতর্কবার্তা দিয়ে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তা, সেনা সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিরা যেখানেই থাকুন না কেন, তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে এমনকি ছুটি কাটানোর স্থানেও।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে সংঘাতটি প্রচলিত যুদ্ধক্ষেত্রের বাইরে ছড়িয়ে পড়তে পারে এবং “সফট টার্গেট” যেমন জনবহুল বিনোদন এলাকা বা পর্যটনকেন্দ্র ঝুঁকির মধ্যে পড়তে পারে।

এই হুমকি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বাইরে প্রভাব ফেলতে শুরু করেছে। বিভিন্ন দেশে জ্বালানি স্থাপনায় হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং অর্থনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান জানিয়েছে,তাদের সামরিক সক্ষমতার এখনো পুরোটা ব্যবহার করা হয়নি এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের বক্তব্য বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এবং আন্তর্জাতিক ভ্রমণ ও জননিরাপত্তায় নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে।

বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্কতা জারি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্য েইকোনোমিক টাইমস

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪