| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধ ইস্যুতে ন্যাটোকে ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ২১:৪২:২৮:অপরাহ্ন  |  ২৭০৮৬৮ বার পঠিত
ইরান যুদ্ধ ইস্যুতে ন্যাটোকে ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
ছবির ক্যাপশন: ২০২৬ সালের ১৯শে মার্চ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির (ছবিতে নেই) সাথে এক বৈঠকে বক্তব্য রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স/ইভলিন হকস্টাইন।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান সংঘাতে সমর্থন না দেওয়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাদের ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন।শুক্রবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে না, অথচ তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে।

ট্রাম্প আরও বলেন, ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ন্যাটো দেশগুলোর সহায়তা প্রয়োজন। তার দাবি, এ পথ সচল রাখতে সামরিক সহায়তা দেওয়া তাদের জন্য খুবই সহজ এবং ঝুঁকিও কম।

তিনি বলেন, এই যুদ্ধ এখন প্রায় সামরিকভাবে জিতে গেছি। কিন্তু তারা (ন্যাটো দেশগুলো) সাহায্য করতে চায় না। অথচ তেলের দাম বাড়ার অভিযোগ করছে। এটা খুব সহজ কাজ, খুব কম ঝুঁকি তবু তারা করছে না। কাপুরুষ, এবং আমরা এটা মনে রাখব।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এতে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

এদিকে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, জাপান ও কানাডা এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে উপযুক্ত উদ্যোগের অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্তস স্পষ্ট করেছেন, সংঘাত শেষ হওয়ার পরই এমন উদ্যোগ সম্ভব।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আন্তর্জাতিক আইন রক্ষা ও উত্তেজনা কমানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, ইউরোপীয় নেতাদের মধ্যে এই যুদ্ধে সরাসরি জড়ানোর আগ্রহ নেই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪