| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ২২:২৮:৫৯:অপরাহ্ন  |  ২৭০৮৪২ বার পঠিত
৯ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

আশিস গুপ্ত, নয়াদিল্লি : আগামী ৯ এপ্রিল ভারত সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নয়াদিল্লিতে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং এরপর দুই দেশের বিদেশমন্ত্রী  মরিশাসের উদ্দেশে রওনা দেবেন। 

১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেবেন তাঁরা। সম্মেলনের মূল থিম ‘ভারত মহাসাগরীয় শাসনের জন্য সম্মিলিত অভিভাবকত্ব’ । ইন্ডিয়া ফাউন্ডেশন এবং মরিশাসের বিদেশ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

এই সফরকে সামনে রেখে শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তাঁদের মধ্যে প্রায় ২৫ মিনিটব্যাপী আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ককে দীর্ঘমেয়াদী গতিপথে সচল রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

রাজনৈতিক পরিমণ্ডলের বাইরেও দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান এবং জনযোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রগুলো নিয়েও দুই প্রতিনিধি বিস্তারিত মতবিনিময় করেন। 

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, ভারত থেকে পাঠানো ৫ হাজার মেট্রিক টন ডিজেলের জন্য হাইকমিশনার ভারত সরকারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। এই বৈঠকেই দুই দেশের বিদেশমন্ত্রীর আসন্ন দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি চূড়ান্ত করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪