| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজা পুনর্গঠনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে কাজ করছে জাতিসংঘ: গুতেরেস

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১২:০৫:১৪:অপরাহ্ন  |  ২৬৯৯৬৩ বার পঠিত
গাজা পুনর্গঠনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে কাজ করছে জাতিসংঘ: গুতেরেস
ছবির ক্যাপশন: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৯ মার্চ, ২০২৬ তারিখে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের শীর্ষ সম্মেলনের দিনে সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন। রয়টার্স/

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘ। মার্কিন সংবাদমাধ্যম   পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গুতেরেস বলেন, বোর্ডটির উদ্দেশ্য হলো গাজায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি বাড়িঘর ও অবকাঠামো পুনর্নির্মাণের জন্য অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা—যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত একটি লক্ষ্য। তিনি বলেন, “নিরাপত্তা পরিষদ যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে আমরা বোর্ড অব পিসের গঠিত কাঠামোর সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করছি।”

তবে গাজা পুনর্গঠনের বাইরে এই বোর্ডের ভূমিকার প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। গুতেরেসের ভাষায়, “বর্তমান সংকট মোকাবিলার জন্য এটি কার্যকর পদ্ধতি নয়। আমাদের আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূল্যবোধ সম্পর্কে স্পষ্ট থাকতে হবে। যেকোনো শান্তি উদ্যোগের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিকে তিনি ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং এর অবসান চান। গুতেরেস বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষায় জাতিসংঘ ভূমিকা রাখতে পারে এবং সংঘাত প্রশমনে একটি পরিকল্পনার অংশ হতে পারে।

তিনি আরও জানান, যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি, তবে যুক্তরাষ্ট্র প্রশাসনের অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, গাজা পুনর্গঠন ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়লেও, বৃহত্তর আঞ্চলিক সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪