| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের নামাজে এসআইআর ইস্যুতে ফের সরব মমতা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১৮:৪৩:২৭:অপরাহ্ন  |  ২৬৯১৩৩ বার পঠিত
ঈদের নামাজে এসআইআর ইস্যুতে ফের সরব মমতা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার রেড রোডে ঈদের নামাজে অংশ নিয়ে আবারও এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেন।

শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মমতা বলেন, এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। এ সময় প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেন তিনি এবং কেন্দ্রীয় সরকার ও ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধেও নানা অভিযোগ তোলেন।

মমতা আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার সময় ধর্মীয় বিভাজনের প্রশ্ন সামনে আনা হয় না, কিন্তু দেশের অভ্যন্তরে এসে ভিন্ন আচরণ করা হচ্ছে।

ঈদের এই সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে ঐক্য ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।

অভিষেক বলেন, দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা জরুরি। ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।   সূত্র:  আনন্দবাজার

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪