| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান!

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০০:৩৮:৫৭:পূর্বাহ্ন  |  ২৬৮২৫২ বার পঠিত
ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান!

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিজেদের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ইসরায়েল বিষয়টি স্বীকার করেছে। খবর আল-জাজিরার।

শনিবার (২১ মার্চ) ইরানের আইআরজিসি জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। এটি ইসরায়েলের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান, যা গত তিন সপ্তাহে তারা ভূপাতিত করেছে।  

বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে অনুপ্রবেশকারী ওই যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূমিকা রেখেছে।  

বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান।

তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দিয়েছে। দেশটি বলছে, তাদের যুদ্ধবিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি যুদ্ধবিমানকে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা থেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে তাতে কোনো ক্ষতি হয়নি বলে দাবি ইসরায়েলে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪