| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরাইলের আরাদ, নিহত ৬

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১০:৪৮:১৩:পূর্বাহ্ন  |  ২৬৫৪০৪ বার পঠিত
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরাইলের আরাদ, নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। ইরান-এর ছোড়া শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরাইল-এর দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ। এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৮ জন।

জরুরি সেবা বিভাগের তথ্যমতে, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৯ জন মাঝারি আঘাতপ্রাপ্ত। হামলায় শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে অন্তত ২০টি ভবন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আবাসিক এলাকায় আঘাত হানায় এই বিপর্যয় ঘটে।

হামলার পর শহরের একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে, যার অবস্থা সংকটাপন্ন।

ডিমোনাতেও হামলা, লক্ষ্যবস্তু পারমাণবিক এলাকা

একই সময়ে ইরানের হামলার শিকার হয়েছে ডিমোনা শহরও। এখানে অবস্থিত ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণাকেন্দ্র। হামলায় একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে তদন্ত

ইসরাইলি বিমানবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে অন্তত দুটি চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

দেশজুড়ে ক্লাস বাতিল

নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বাতিল করেছে সরকার। বিশেষ করে আরাদ ও ডিমোনা এলাকায় সতর্কতা জারি রয়েছে।

নেতানিয়াহুর জরুরি নির্দেশ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪