| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি তো জামায়াতের প্রোডাক্ট: ফয়সাল করিম

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৮:১০:৩২:অপরাহ্ন  |  ২৬১৯১২ বার পঠিত
হাদি তো জামায়াতের প্রোডাক্ট: ফয়সাল করিম
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রোববার (২২ মার্চ) আদালতে প্রথমবার প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডটি “জামায়াত-বিএনপির চাল হতে পারে” এবং শহীদ হাদিকে “জামায়াতের প্রোডাক্ট” বলে উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন হাজির হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফয়সাল বলেন, “আমি এই কাজ করিনি। তবে জামায়াতের কে এর সঙ্গে জড়িত, সেটা আমি জানি না। হাদি হত্যাকাণ্ডের সময় আমি বাংলাদেশে উপস্থিত ছিলাম।”

গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর আদালত তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলায়, এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মোটরসাইকেল আরোহী হেলমেটধারী দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর হাদি মারা যান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪