| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরাইলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ০৭:০৫:৫৪:পূর্বাহ্ন  |  ২৫৬৭৭১ বার পঠিত
ইসরাইলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক: লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরাইলে একাধিক হামলা চালানোর দাবি করেছে।গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন সামরিক স্থাপনা এবং সীমান্তঘেঁষা জনপদকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরাইলের মেরন এলাকায় অবস্থিত একটি বিমানঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

একই সঙ্গে রামোত নাফতালির কাছে অবস্থিত আরেকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়।

এর বাইরে সীমান্তবর্তী মানারা ও জারইত এলাকাতেও রকেট হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। তাদের বক্তব্য অনুযায়ী, এসব হামলা ছিল সমন্বিত এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক।

তবে এ হামলাগুলোর বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির গণমাধ্যমেও এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য প্রকাশ হয়নি।

সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার এমন খবরে আবারও উত্তেজনা বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইসরাইল-লেবানন সীমান্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪