| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হবে : ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৩:৪৮:৪৪:অপরাহ্ন  |  ২৫৫৪৯৬ বার পঠিত
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হবে : ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি, মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি ও পানি অবকাঠামোর ওপর প্রতিশোধমূলক হামলারও ঘোষণা দিয়েছে দেশটি।সোমবার (২৩ মার্চ) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তারা শুধু হরমুজ প্রণালিই বন্ধ করবে না, বরং পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।

এদিকে, দক্ষিণ লেবাননে কাসিমিয়াহ সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে সম্ভাব্য স্থল অভিযানের ‘পূর্বাভাস’ হিসেবে আখ্যা দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪