| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুম্বাই ও দিল্লিতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের সাবেক কূটনীতিকের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৪:০৬:২৮:অপরাহ্ন  |  ২৫৫৩৮৮ বার পঠিত
মুম্বাই ও দিল্লিতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের সাবেক কূটনীতিকের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান বিদেশি কোনো শক্তির হামলার শিকার হলে ভারতের মুম্বাই ও দিল্লির মতো বড় শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে,এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত।

সোমবার (২৩ মার্চ) পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনার সময় একটি কাল্পনিক যুদ্ধ পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানে সামরিক অভিযান চালায়, তাহলে পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের প্রধান শহরগুলোতে হামলা চালাতে পাকিস্তান দ্বিধা করবে না।

আব্দুল বাসিত বলেন, যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ করে, তাহলে আমাদের দ্বিতীয়বার ভাবার সুযোগ থাকবে না, আমরা মুম্বাই ও দিল্লিতে আঘাত হানব। যদিও তিনি এ ধরনের পরিস্থিতিকে ‘চরম’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে উল্লেখ করেন, তবুও নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করা বাসিত দাবি করেন, পাকিস্তান যুদ্ধ চায় না এবং ভারতও তা চায় না। তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে ইসলামাবাদ।

তার এই বক্তব্য ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, একজন সাবেক উচ্চপদস্থ কূটনীতিকের মুখ থেকে এ ধরনের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান অবিশ্বাস আরও বাড়াতে পারে।

এদিকে, ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নাগরিকদের মধ্যে এ বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা দেখা গেছে।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র থাকার দাবি করা হয়েছিল। এর ধারাবাহিকতায় ভারতের বিরুদ্ধে এমন হুমকি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪