| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনে ইহুদি কমিউনিটির অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৪:৩২:২৫:অপরাহ্ন  |  ২৫৫৩২৫ বার পঠিত
লন্ডনে ইহুদি কমিউনিটির অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উত্তরাঞ্চলে ইহুদি কমিউনিটির একটি স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স সেবার চারটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। পুলিশ এটিকে সম্ভাব্য ইহুদিবিদ্বেষমূলক (অ্যান্টিসেমিটিক) ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গোল্ডার্স গ্রিন এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে দেওয়া অ্যাম্বুলেন্সগুলো হাটজোলা নামের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের, যারা জরুরি চিকিৎসা সেবা দিয়ে থাকে।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং এটিকে ইহুদিবিদ্বেষমূলক ঘৃণাজনিত অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এখনো পুলিশ অবস্থান করছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ছয়টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৪০ জন দমকলকর্মী কাজ করেন। স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে প্রথম আগুন লাগার খবর পাওয়া যায় এবং প্রায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দমকল কর্তৃপক্ষ আরও জানায়, অ্যাম্বুলেন্সগুলোর ভেতরে থাকা একাধিক সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় পাশের একটি ভবনের জানালাও ভেঙে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ ঘটনাকে ‘জঘন্য” আখ্যা দিয়ে বলেন, ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষী হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাজ্যেও এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪