| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালীতে কোনও অবরোধ সমর্থনযোগ্য নয়: রাশিয়া

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৭:৩১:০১:অপরাহ্ন  |  ২৫৪৮৪৮ বার পঠিত
হরমুজ প্রণালীতে কোনও অবরোধ সমর্থনযোগ্য নয়: রাশিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান সংঘাত ইতিমধ্যেই চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। এই সংঘাতের শুরু থেকেই আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান কার্যত অবরোধ সৃষ্টি করে রেখেছে। তবে ইরানের এই হুমকিকে সমর্থন করছে না রাশিয়া। মস্কো স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অবরোধের বিরোধী তারা। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলেও মনে করছে তারা।

ইরান সাম্প্রতিক সময়ে ভারতের কিছু জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে। এছাড়া চিন, পাকিস্তান, তুরস্ক ও জাপানের জাহাজও পার হওয়ার অনুমতি পেয়েছে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও ইতালিও ইরানের সঙ্গে আলোচনায় রয়েছে। তবে রবিবারই তেহরান হুঁশিয়ারি দিয়েছে, তারা আবার পুরো প্রণালী বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার অবস্থানকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইরানের পাশে দাঁড়ানো রাশিয়া এবার জানিয়েছে, হরমুজ প্রণালী অবরোধের কোনো সমর্থন নেই। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও তেলের সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও সতর্ক বার্তা গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি নববর্ষের শুভেচ্ছার সময় তেহরানের পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে এবার স্পষ্ট করে জানানো হলো, গুরুত্বপূর্ণ এই জলপথে অবরোধকে তারা সমর্থন করছেন না। এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সূত্র: আনন্দবাজার

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪