| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প-ইরান আলোচনা সম্পর্কে যুক্তরাজ্য জানত: স্টারমার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ০১:৪২:০২:পূর্বাহ্ন  |  ২৫৪৩০৮ বার পঠিত
ট্রাম্প-ইরান আলোচনা সম্পর্কে যুক্তরাজ্য জানত: স্টারমার

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছিল, সে বিষয়ে যুক্তরাজ্য অবগত ছিল।

সোমবার (২৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরা হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য উত্তেজনা হ্রাস এবং 'যত দ্রুত সম্ভব' সংঘাতের অবসান দেখতে চায়। সেই লক্ষ্যে, আমি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার খবরকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, একটি আলোচনার মাধ্যমে হওয়া চুক্তিতে ‘ইরানের ওপর’ কঠোর শর্ত আরোপ করা উচিত, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিষয়ে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪