| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন-ইসরায়েলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ০২:৫৫:১২:পূর্বাহ্ন  |  ২৫৪২২৯ বার পঠিত
মার্কিন-ইসরায়েলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মোট ৭৬টি হামলা চালানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের সাম্প্রতিক অভিযানে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। বিবৃতিতে উল্লেখ করা হয়, আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোনের পাশাপাশি তরল জ্বালানি চালিত ‘কিয়াম’ এবং কঠিন জ্বালানি চালিত ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আঘাত হানা হয়েছে।

আইআরজিসির দাবি, এসব হামলা ছিল পরিকল্পিত এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত। একই সঙ্গে তারা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনাতেও হামলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আশকেলন, তেল আবিব, হাইফা, গুশ দানসহ একাধিক শহরে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব হামলায় ‘খায়বার-শেকান’ এবং ‘কিয়াম’ ধরনের তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

সংস্থাটি আরও জানায়, তাদের অভিযান চলমান রয়েছে এবং শত্রুপক্ষের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪