| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ০০:২১:২৮:পূর্বাহ্ন  |  ৬৩৩০৭ বার পঠিত
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

মঙ্গলবার (২৪ মার্চ) টেলিফোনে দুই নেতার মধ্যে এই আলোচনা হয়। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর সৃষ্ট জটিল পরিস্থিতির পর এটিই ট্রাম্প-মোদির প্রথম প্রকাশ্য ফোনালাপ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদি বলেন, ‘ভারত দ্রুত উত্তেজনা প্রশমন এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার পক্ষে। হরমুজ প্রণালি খোলা ও  নিরাপদ রাখা এবং সবার জন্য প্রবেশযোগ্য থাকা বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট, এবং ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এই পথ দিয়ে আসে।

সোমবার পার্লামেন্টে মোদি বলেন, চলমান সংঘাতের কারণে বিমান চলাচল, জাহাজ পরিবহন এবং গ্যাস সরবরাহসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় ভারতের কাছে পর্যাপ্ত পেট্রোলিয়াম, সার এবং কয়লার মজুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪