| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধের জের: বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে জ্বালানি খাতে জরুরি অবস্থা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ০৫:০০:৪৫:পূর্বাহ্ন  |  ২১৮৫০৮ বার পঠিত
ইরান যুদ্ধের জের: বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে জ্বালানি খাতে জরুরি অবস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বে প্রথমবারের মতো জ্বালানি খাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। খবর বিবিসির।

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, জ্বালানি সরবরাহের ‘উপলব্ধতা ও স্থিতিশীলতার ওপর আসন্ন হুমকি’ মোকাবিলায় তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান সংঘাত এবং এরই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। এর ফলে জ্বালানির ঘাটতি ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।

ফিলিপাইন তাদের মোট তেলের প্রায় ৯৮ শতাংশই উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। যুদ্ধ শুরু হওয়ার (২৮ ফেব্রুয়ারি) পর দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রেসিডেন্ট মার্কোস বলেন, ‘এই ঘোষণার মাধ্যমে সরকার জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে এবং সামগ্রিক অর্থনীতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আইনি ক্ষমতা পাবে।’

এই জরুরি অবস্থা এক বছরের জন্য বলবৎ থাকবে, তবে প্রয়োজনে প্রেসিডেন্ট তা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন।

দেশটির জ্বালানি সচিব শ্যারন গারিন জানিয়েছেন, বর্তমানে ফিলিপাইনে মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪