| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৬:৩৮:৩০:অপরাহ্ন  |  ২০৯৬৪২ বার পঠিত
ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন প্রধান হিসেবে মোহাম্মদ যুলঘাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত সপ্তাহে বিমান হামলায় নিহত আলী লারিজানির উত্তরসূরি হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। খবর আল জাজিরার।

ইরানের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম সংবেদনশীল এই পদে দায়িত্ব নিয়ে যুলঘাদরকে জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের পাশাপাশি অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলাও তার জন্য বড় দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।

মোহাম্মদ যুলঘাদরকে একজন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং ২০২৩ সাল থেকে এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসির প্রথম প্রজন্মের সদস্য হিসেবে যুলঘাদর ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন। তিনি আট বছর আইআরজিসির জয়েন্ট স্টাফ প্রধান এবং আরও আট বছর সংস্থাটির ডেপুটি কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বিচারিক পদেও কাজ করেছেন।

তেহরানের এই নিয়োগ শাসনব্যবস্থার ভেতরে অভিজ্ঞ রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের প্রয়োজনীয়তাকেই সামনে এনেছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভূমিকা পালন করা আলী লারিজানির রেখে যাওয়া শূন্যতা পূরণে যুলঘাদরকে সামনে আনা হয়েছে। তবে লারিজানির মতো অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিত্বের স্থলাভিষিক্ত হওয়া সহজ নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪