| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিল পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৭:১৩:০৬:অপরাহ্ন  |  ২০৯৩০১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিল পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। একটি সূত্র আলজাজিরাকে নিশ্চিত করেছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির দাবি ইরানের কাছে পৌঁছে দিয়েছে।

আলজাজিরার ওসামা বিন জাভেদ জানিয়েছেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে।’ 

এ ছাড়াও খবর পাওয়া গেছে, আগামী দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন।

এদিকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্র বিষয়ক সহসভাপতি হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানের ভূমিকা পালন করছে’।

আরমাগান বলেন, এর লক্ষ্য হলো উত্তেজনা প্রশমিত করা এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং দেশটি অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে মিলে নিজেদেরকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সূত্র : আলজাজিরা। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪