| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান ইস্যুতে শান্তি আলোচনার সুযোগ কাজে লাগানোর আহ্বান জার্মানির

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ২০:২১:০৪:অপরাহ্ন  |  ২০৫৪০৬ বার পঠিত
ইরান ইস্যুতে শান্তি আলোচনার সুযোগ কাজে লাগানোর আহ্বান জার্মানির
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে প্রস্তাবিত শান্তি আলোচনাকে সফল হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল।

বুধবার (২৫ মার্চ) বার্লিনে এক বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে আল্টিমেটাম স্থগিত রেখে আলোচনার পথে এগিয়েছেন,এটি ইতিবাচক পদক্ষেপ। এই উদ্যোগকে সফল হতে সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী নাফতির সঙ্গে যৌথ উপস্থিতিতে ওয়াডেফুল বলেন, কূটনীতির একটি সম্ভাবনার জানালা তৈরি হলে সেটিকে অবশ্যই কাজে লাগানো উচিত। ইরানেরও উচিত এ সুযোগের যথাযথ জবাব দেওয়া।

এর আগে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে এবং সম্ভাব্য আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তান বা তুরস্ক বিবেচনায় রয়েছে। যদিও প্রকাশ্যে ইরান এখনো কোনো আলোচনার বিষয়টি স্বীকার করেনি।

ওয়াডেফুল বলেন, পাকিস্তানে সম্ভাব্য এই আলোচনা থেকে কী ফলাফল আসে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে এমন উদ্যোগকে স্বাগত জানানো উচিত বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা বাড়ছে। তবে আলোচনার অগ্রগতি ও ফলাফল নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪