| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রদল নেতা মেহেদী হাসানকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০৪১৬ বার পঠিত
ছাত্রদল নেতা মেহেদী হাসানকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: ছাত্রদল নেতা মেহেদী হাসানকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

রোববার (৪ মে) সন্ধ্যা ৬টায় ঢাকার সাভারে সিআরপি হাসপাতালে এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার- এর উপদেষ্টা মো. আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম ও আলমগীর কবির।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, মিসবাহ প্রমুখ। 

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা এবং অসুস্থ মেহেদী হাসানের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয়। এসময় তারেক রহমান-এর কাছ থেকে চিকিৎসা সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে তাকে ধন্যবাদ জানান মেহেদী হাসান।

এছাড়া আবারো যেনো সে রাজনীতির মাঠে সক্রিয় হতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তারেক রহমান-এর জন্যেও দোয়া প্রার্থনা করেন মেহেদী হাসান।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪