| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেল অবরোধে বিপর্যস্ত কিউবা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাউল কাস্ত্রো

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৫:৫৬:০৬:অপরাহ্ন  |  ২০০৩২৫ বার পঠিত
তেল অবরোধে বিপর্যস্ত কিউবা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাউল কাস্ত্রো
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরোপিত তেল অবরোধের মধ্যে গভীর সংকটে পড়া কিউবা ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছে। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল জানিয়েছেন, এ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো।

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো সমঝোতায় পৌঁছাতে দীর্ঘ সময় লাগতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের তেল অবরোধের ফলে গত তিন মাস ধরে কিউবায় জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ রয়েছে। এর ফলে দেশটিতে টানা বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক জীবনে মারাত্মক প্রভাব পড়েছে। গত এক সপ্তাহেই দুইবার সারাদেশে ব্ল্যাকআউট হয়েছে, যাতে লাখো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।

জাতিসংঘের কিউবা সমন্বয়ক সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে তা মানবিক সংকটে রূপ নিতে পারে। একই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও, যিনি বলেছেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

বিশ্লেষকদের মতে, কিউবা-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই সংলাপ সংকট নিরসনের পথ খুলতে পারে, তবে রাজনৈতিক উত্তেজনা ও অবরোধ পরিস্থিতি অব্যাহত থাকলে সমাধান অনিশ্চিতই থেকে যাবে। আল জাজিরা/এপি 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪