| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত: হুতি নেতার হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ২২:২৫:৩৮:অপরাহ্ন  |  ১৯৯৪২৭ বার পঠিত
প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত: হুতি নেতার হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত আরও তীব্র হলে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আন্দোলন।

সংগঠনটির নেতা আবদেল মালেক আল-হুতি বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলে তারা যুদ্ধে হস্তক্ষেপ করতে প্রস্তুত রয়েছেন। বর্তমানে সরাসরি লড়াইয়ে অংশ না নিলেও প্রয়োজন হলে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, এই সংঘাতে এমন কোনো পরিবর্তন ঘটলে, যা সামরিক জবাবের দাবি রাখে, আমরা দেরি না করে হস্তক্ষেপ করব,যেমনটি আগের পর্যায়গুলোতে করেছি।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণে থাকা হুতি গোষ্ঠীর এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে।

বিশেষ করে লোহিত সাগরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালী সংলগ্ন এলাকায় হুতিদের শক্ত অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪