| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ দিয়ে মার্কিন-ইসরায়েলি মিত্র দেশগুলোর পণ্য পরিবহন নিষিদ্ধ: আইআরজিসি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২০:৪৯:১৯:অপরাহ্ন  |  ১৯১০১৭ বার পঠিত
হরমুজ দিয়ে মার্কিন-ইসরায়েলি মিত্র দেশগুলোর পণ্য পরিবহন নিষিদ্ধ: আইআরজিসি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজের যে-কোনো করিডোর দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলোতে জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে তারা।

শুক্রবার (২৭ মার্চ) ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। পাশাপাশি এই জলপথ দিয়ে চলাচলকারী যে-কোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। 

এছাড়া আজ আইআরজিসি নৌবাহিনীর দেওয়া সতর্কবার্তার পর, বিভিন্ন দেশের তিনটি কন্টেইনারবাহী জাহাজকে হরমুজ প্রনালিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।

এর আগে, শান্তি আলোচনায় সদিচ্ছা প্রমাণে পাকিস্তানের ১০টি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছিল ইরান। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪