| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২১:২২:৩৩:অপরাহ্ন  |  ১৯০৫৪৭ বার পঠিত
পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ছবির ক্যাপশন: সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে।বৃহস্পতিবার দিবাগত রাতে এ চালানটি ডিপোতে পৌঁছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো.জীবন।

তিনি জানান, নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি পার্বতীপুরে ডিজেল পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে। পরে শুক্রবার সকাল ৮টার দিকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে ডিজেল সরবরাহ করা হয়।

উত্তরের কৃষিনির্ভর আট জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং ডিজেলচালিত যানবাহনের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় প্রতিবছর পাইপলাইনের মাধ্যমে নির্ধারিত পরিমাণ ডিজেল আমদানি করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এর আগে গত ১১ মার্চ ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। সর্বশেষ চালানসহ মোট সরবরাহ আরও বেড়েছে এবং আগামী সপ্তাহে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।

এছাড়া, আগামী চার মাসে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪