আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে তিনটি জাহাজকে ফেরত পাঠানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার সকালে এক বিবৃতিতে তারা জানায়, “শত্রুপক্ষের” বন্দরগামী বা সেখান থেকে আসা কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না।
আইআরজিসি জানায়, বিভিন্ন দেশের তিনটি কনটেইনার জাহাজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সতর্কবার্তার পর সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের হরমুজ প্রণালী খোলা রয়েছে এমন বক্তব্যকে “মিথ্যা” বলে আখ্যা দেয়। তবে ফিরিয়ে দেয়া জাহাজগুলোর দেশের নাম প্রকাশ করা হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি