| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেল আবিবে নতুন এক ক্ষেপণাস্ত্র হামলায় ১১ স্থানে ক্ষয়ক্ষতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ০৯:৪০:৪১:পূর্বাহ্ন  |  ১৮৩১৬৪ বার পঠিত
তেল আবিবে নতুন এক ক্ষেপণাস্ত্র হামলায় ১১ স্থানে ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, শুক্রবার (২৭ মার্চ) রাতে চালানো হামলায় একটি ক্ষেপণাস্ত্রই রাজধানী তেল আবিবের অন্তত ১১টি স্থানে আঘাত হানে, এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে এ হামলা চালানো হয়। লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও একটি ক্ষেপণাস্ত্র একাধিক স্থানে আঘাত হানে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রকেটের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের বিভিন্ন এলাকায় পড়ে ভবন, সড়ক ও যানবাহনের ক্ষতি করে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১১টি স্থানে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অভিযান চালায়।

স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১৪ জানিয়েছে, এই হামলায় একজন নিহত হয়েছেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিতভাবে নিশ্চিত করা হয়নি।

এর আগে ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বিয়ার শেবা, আরাদ ও আশকেলনসহ বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়।

ইসরায়েলের হামলায় ইরানের দুটি পারমাণবিক কেন্দ্র ও বড় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল। সর্বশেষ হামলাকে সেই পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪