| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধের কূটনৈতিক সমাধান খুঁজছে রাশিয়া-ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৪:৪২:৩৮:অপরাহ্ন  |  ১৮২৭৫৮ বার পঠিত
ইরান যুদ্ধের কূটনৈতিক সমাধান খুঁজছে রাশিয়া-ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক-রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানিমূলক আগ্রাসনের ফলে সৃষ্ট এই জটিল সংকট নিয়ে দুই মন্ত্রী বিস্তারিত মতবিনিময় করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন এবং অঞ্চলের সব দেশের বৈধ স্বার্থ বিবেচনায় রেখে সংঘাতকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।এ সময় রাশিয়া ইরানে সাম্প্রতিক মানবিক সহায়তা পাঠানোর বিষয়টিও তুলে ধরে।

রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও জ্বালানি সহযোগিতা নিয়ে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে। তবে এতে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তার কোনো বাধ্যবাধকতা নেই।উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরান-নির্মিত ড্রোন ব্যবহার করে আসছে।

অন্যদিকে, একই দিনে জি-৭ বৈঠকে ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে অভিযোগ করেন, রাশিয়া মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানকে সহায়তা করছে।

পশ্চিমা নিরাপত্তা সূত্র ও তেহরানঘনিষ্ঠ এক আঞ্চলিক কর্মকর্তার দাবি, মস্কো ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত প্রযুক্তির আদলে ইরানের ড্রোন সক্ষমতা উন্নত করতেও সহায়তা করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪