আন্তর্জাতিক ডেস্ক: ইরান ইসরায়েলের দিকে ৮৩তম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার গায়ে নীল রঙের কালি দিয়ে ‘ধন্যবাদ ভারতের জনগণ’সহ জার্মানি, স্পেন ও পাকিস্তানের জনগণকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ইসরায়েলের আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার লক্ষ্য করা হয়েছে।
ইরানের কনস্যুলেট জেনারেল, মুম্বাই, এবং রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে এই ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বিবৃতিতে জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ‘সহমর্মী দেশগুলোর জনগণের প্রতি ধন্যবাদ জানাতে যারা ইরানের সাধারণ জনগণকে সহায়তা করছেন।’
ভারত এই যুদ্ধে ইরানকে খাদ্য ও ওষুধের সহায়তা প্রদান করছে। এছাড়া জম্মু-কাশ্মিরের বাসিন্দারা গণচাঁদা সংগ্রহ করে ইরানের দূতাবাসে জমা দিয়েছেন। অনেক নারী তাদের স্বর্ণালঙ্কারও ইরানের জনগণের জন্য দান করেছেন। ভারতের ইরানি দূতাবাস এই সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে এবং জানিয়েছে, ‘ভারতীয় জনগণের এই আন্তরিক সহায়তা ইরান কখনও ভুলবে না।’
রিপোর্টার্স২৪/এসসি