| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য, স্পষ্ট বার্তা স্টারমারের

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২২:২৯:২৯:অপরাহ্ন  |  ১৬৫১৫০ বার পঠিত
ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য, স্পষ্ট বার্তা স্টারমারের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই লন্ডনের।

সোমবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।” একই সঙ্গে তিনি জানান, যুক্তরাজ্য সংঘাতে সরাসরি অংশ না নিলেও নিজেদের নাগরিক ও স্বার্থ রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

স্টারমার বলেন, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং অঞ্চলে মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্য সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

তবে সংঘাতে সরাসরি অংশ না নিলেও যুক্তরাষ্ট্রকে সীমিত সহায়তা দিচ্ছে লন্ডন। যুক্তরাজ্য ইতোমধ্যে ইরানি হুমকির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলার জন্য মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়া ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমানও মোতায়েন করেছে দেশটি।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান একদিকে যেমন যুক্তরাজ্যকে সরাসরি যুদ্ধ থেকে দূরে রাখছে, অন্যদিকে মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি কৌশলগত সমর্থনও বজায় রাখছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪