| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানির মূল্যবৃদ্ধিতে আবারও রাশিয়ার দিকে তাকাচ্ছে জার্মানি?

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৫:৫৪:৩৪:অপরাহ্ন  |  ১৬০০৪০ বার পঠিত
জ্বালানির মূল্যবৃদ্ধিতে আবারও রাশিয়ার দিকে তাকাচ্ছে জার্মানি?
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের বৃহৎ অর্থনীতি জার্মানিতে জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে আবারও রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানির দাবি জোরালো হচ্ছে। দেশটির কট্টর ডানপন্থী দল জার্মানির জন্য বিকল্প (এএফডি) এই ইস্যুকে সামনে এনে রাজনৈতিক সমর্থন বাড়াচ্ছে।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর গত এক মাসে জার্মানিতে পেট্রোলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে। এতে জনমনে অর্থনৈতিক চাপ বেড়েছে, যা সাম্প্রতিক নির্বাচনে এএফডির পক্ষে কাজ করেছে।

দলের শীর্ষ নেতা মার্কাস ফ্রোনমায়ার  বলেন, এই নির্বাচনের মূল ইস্যুই ছিল অর্থনীতি।” তিনি উল্লেখ করেন, জ্বালানির উচ্চমূল্য জার্মান অর্থনীতিকে চাপে ফেলছে এবং সস্তা জ্বালানি নিশ্চিত করতে রাশিয়া থেকে আবার তেল-গ্যাস আমদানি শুরু করা জরুরি।

সাম্প্রতিক আঞ্চলিক নির্বাচনে এএফডি প্রায় ২০ শতাংশ ভোট পেয়ে জার্মানির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে অবস্থান আরও শক্ত করেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়ে। আগে দেশটির তেল আমদানির এক-তৃতীয়াংশের বেশি এবং প্রাকৃতিক গ্যাসের অর্ধেকেরও বেশি আসত রাশিয়া থেকে।

বর্তমানে নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করছে বার্লিন। পরিসংখ্যান অনুযায়ী, এখন জার্মানির জ্বালানি মিশ্রণে রাশিয়ার তেল-গ্যাস প্রায় নেই বললেই চলে।

তবে বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন সস্তা রুশ জ্বালানির ওপর নির্ভরশীল জার্মান অর্থনীতি এই পরিবর্তনের ধাক্কায় দুই বছর মন্দার মধ্যে পড়ে, যার প্রভাব এখনো কাটেনি। একই সঙ্গে উচ্চ জ্বালানি ব্যয় ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় উৎপাদন খাতে চাকরি কমছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এএফডি এখন অভিবাসন ইস্যুর পাশাপাশি অর্থনৈতিক সমস্যাকেও গুরুত্ব দিচ্ছে, যা তরুণ ও শ্রমজীবী ভোটারদের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়াচ্ছে।

তবে প্রধানধারার রাজনৈতিক দলগুলো রাশিয়া থেকে আবার জ্বালানি আমদানির এই দাবির বিরোধিতা করছে। তাদের মতে, এটি ইউরোপের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানের জন্য ক্ষতিকর হতে পারে।

জার্মান পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য রোডেরিচ কিসেভেটার বলেন, রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্ক পুনরুদ্ধার ইউরোপীয় নিরাপত্তার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

অন্যদিকে কিছু রাজনীতিক মনে করছেন, জার্মান জনগণের একটি অংশ এখনো মনে করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা একটি ভুল সিদ্ধান্ত ছিল,বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে এই মনোভাব বেশি শক্তিশালী।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে রাশিয়ামুখী নীতির পক্ষে জনসমর্থন আরও বাড়তে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪