| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ থেকে পালাবার পথ খুঁজছেন: ইরানের রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৭:২৯:৩৩:অপরাহ্ন  |  ১৫৪৪৭৩ বার পঠিত
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ থেকে পালাবার পথ খুঁজছেন: ইরানের রাষ্ট্রদূত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস। সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বলেন, এই যুদ্ধে ইরান আগে থেকে কোনো আক্রমণ করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে। তবে যুদ্ধের এক মাস যেতে না যেতেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি জায়নবাদী ইসরায়েলের ফাঁদে পা দেননি। তবে বর্তমান প্রেসিডেন্ট এই ফাঁদে পা দিয়েছেন। এখন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সকালে, এক কথা, দুপুরে এক কথা আর রাতে আরেক কথা বলছেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ওমানে যখন শান্তি আলোচনা চলছিল। একটি সমাধানের পথ খোঁজা হচ্ছিলো। তখনই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করে। আর ইরান আত্মরক্ষার জন্য এ যুদ্ধে জড়িয়ে পড়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪