| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান কখনো যুদ্ধ শুরু করেনি: যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে্য পেজেশকিয়ান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ০৯:৪১:৫৪:পূর্বাহ্ন  |  ১৪৩৪০০ বার পঠিত
ইরান কখনো যুদ্ধ শুরু করেনি: যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে্য পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে এক খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন বা যুদ্ধ শুরুর পথ বেছে নেয়নি। তবে দেশটি আক্রান্ত হলে সবসময় দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে।

বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Press TV-তে প্রকাশিত ওই চিঠিতে তিনি ইরানকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা হিসেবে উল্লেখ করেন।

চিঠিতে পেজেশকিয়ান দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ‘হুমকি’ হিসেবে উপস্থাপন করার পেছনে বহিরাগত স্বার্থ জড়িত। তার ভাষায়, এ ধরনের বর্ণনা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; বরং এটি রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, কিছু শক্তিধর দেশ নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্রশিল্প সচল রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণের জন্য ইরানকে একটি ‘শত্রু’ হিসেবে তুলে ধরছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে চাপ সৃষ্টি ও প্রভাব বিস্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—যেমন বিদ্যুৎ, জ্বালানি ও শিল্প খাত—এবং সাধারণ নাগরিকদের ওপর হামলার তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি সতর্ক করে দেন, এ ধরনের আগ্রাসনের প্রভাব শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর প্রতিক্রিয়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।

চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের প্রতি সরাসরি বার্তা দিয়ে পেজেশকিয়ান বলেন, পারস্পরিক বোঝাপড়া ও বাস্তব তথ্যের ভিত্তিতে দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই বর্তমান সংকট নিরসনে সহায়ক হতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪