| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইবি শিক্ষক রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৮:৪০:৩৪:অপরাহ্ন  |  ১৩৭২২৮ বার পঠিত
ইবি শিক্ষক রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেটে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরিবারের সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। এ সময় তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান, ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের দিকে এগিয়ে যান এবং সেখানে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ক্যাম্পাসে নিজ অফিস কক্ষে খুন হন শিক্ষক আসমা সাদিয়া রুনা। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান ওই শিক্ষককে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান। ঘটনার পরদিন শিক্ষক রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে কর্মচারী ফজলুর রহমান এবং রুনার সহকর্মী সহকারী অধ্যাপক হাবিবুর রহমান শ্যামসুন্দর সরকার ও ওই বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার প্রায় এক মাস পার হলেও ফজলুর রহমান ছাড়া মামলার আর কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪