| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়েতে মাংস কম দেওয়ার বিরোধে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ০৩:৫৫:০৬:পূর্বাহ্ন  |  ১০৪৫২৮৬ বার পঠিত
বিয়েতে মাংস কম দেওয়ার বিরোধে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের অন্যতম আসামি গোলজার রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার গোলজার রহমান (৪৫) উত্তর ঘাগোয়া (টেংগামারা) গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২২ জুন রাতে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। প্লেটে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে মনোয়ারা বেগম নামে এক আসামি ভুক্তভোগী ছায়দার আলীর দিকে খাবারভর্তি প্লেট নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর গোলজার রহমানসহ ১৫-২০ জন লাঠি, লোহার রড ও রান্নার কাঠ দিয়ে ছায়দার আলীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার দুই নম্বর আসামি গোলজার এতদিন পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই জয়ন্ত জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪