| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ০৪:৪৫:২২:পূর্বাহ্ন  |  ১০৪৫২৪৫ বার পঠিত
কুষ্টিয়া হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মেডিকেলে হামের উপসর্গ নিযে এক শিশুর মৃত্যু হয়েছে।শিশুটির বয়স আট মাস। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির নাম আফরান, বাবার নাম আল আমিন সে সদর উপজেলার ভাদালিয়া গ্রামের বাসিন্দা।

সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, হামের উপসর্গ নিয়ে আট মাস বযসি একটি শিশুর মৃত্যু হয়েছে। জানা মতে ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল।

 শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আমরা  ঢাকায় রেফার্ড করার পরামর্শ  দিযেছি। কিন্তু রোগীর স্বজনেরা সম্মত হননি। তারপবও যতটুকু সম্ভব সাধ্যমত চিকিৎসা দেওয়া হচ্ছিল।কিন্তু দুঃখজনক ভাবে ভোরের দিকে শিশুটি মারা যায়। শিশুটি ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল বলে মেডিকেলে ভর্তি করা হযেছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪