| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটির দিনে ৩ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১১:২২:৪৬:পূর্বাহ্ন  |  ৩৪৬৪২৫ বার পঠিত
ছুটির দিনে ৩ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন অংশে ভোর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রধান কারণ সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়া। এতে কর্মস্থলগামী মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা দীর্ঘ সময় ধরে আটকে পড়েছেন।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে এবং একটি যানবাহন বিকল হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এর প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। একই সঙ্গে এই যানজট এশিয়ান হাইওয়েতে চলাচলকারী যানবাহনকেও প্রভাবিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মহাসড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে, যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং জ্বালানি খরচও বৃদ্ধি পেয়েছে।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, গভীর রাতে দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪