| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৩১৫ কার্টন সিগারেট জব্দ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১১:৪৩:১৪:পূর্বাহ্ন  |  ৩৫৭৪৮৬ বার পঠিত
চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৩১৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে ৩১৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।

আটক যাত্রী মো. রাকিবুল ইসলামের বাড়ি নওগাঁ জেলার রানীনগরে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটকের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে যাত্রী রাকিবের লাগেজ থেকে মোট ৩১৫ কার্টন সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের বিপরীতে আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। জব্দ করা সিগারেটের চালানটি বর্তমানে ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এনএসআই, কাস্টমস ও অন্যান্য সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪