সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট, তিল ও উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৬০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন