| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৬:৩৯:০৩:অপরাহ্ন  |  ১৩৭১৬৬ বার পঠিত
এবার ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: এবার ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।

ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে’— হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখনো “ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করেনি।

নিজের মালিকানাধীন ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী ‘বিশ্বে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শক্তিধর’। তারা এবার ইরানের সেতুগুলোকে, তারপর বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে।

এর আগে তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি সেতুতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে আটজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হন। এই বি১ সেতু মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু সেতু। সেতুটি এক হাজার ৫০ মিটার দীর্ঘ এবং এতে ১৩৬ মিটার উঁচু স্তম্ভ রয়েছে। সূত্র: সিএনএন

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪