| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটের কানমোনা-হারাবতী খাল রক্ষণাবেক্ষণ কাজ শুরু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৭:২৪:৪১:অপরাহ্ন  |  ২৫৩৫১৮ বার পঠিত
জয়পুরহাটের কানমোনা-হারাবতী খাল রক্ষণাবেক্ষণ কাজ শুরু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় “সেচ ও নিকাশ (ড্রেনেজ) কাঠামো” উপখাতের একটি গুরুত্বপূর্ণ উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় কানমোনা-হারাবতী খালের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, আপনারা জানেন, আমাদের এলাকায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। শুধুমাত্র আমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক ছিল না। আমাদের খালগুলো যদি সচল থাকত, তাহলে আলু আবাদে চাষীরা এত ক্ষতিগ্রস্ত হতো না। সরকার চেষ্টা করছে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কীভাবে তাদের সহযোগিতা করা যায়, সে ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে যে অতিরিক্ত আলু চাষ হয়, সেটি কীভাবে ব্যবহার করে আলুর দাম ঠিক রাখা যায় এবং আমাদের কৃষক ভাইয়েরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪