| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে হামলা চালিয়েছে ইসরায়েল, দাবি ইরানের বিপ্লবী গার্ডের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৭:৫৪:০০:অপরাহ্ন  |  ১৩৭০৬৩ বার পঠিত
কুয়েতে হামলা চালিয়েছে ইসরায়েল, দাবি ইরানের বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় দেশ কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে শুক্রবার হামলা হয়। এছাড়া এদিন দেশটির একটি তেল পরিশোধনাগারেও হামলা হয়।

এই সব হামলা ইরান চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, কুয়েতের পানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ ঘটনায় তারা নিন্দাও জানিয়েছে।

এ ব্যাপারে বিপ্লবী গার্ডের জনসংযোগ বিভাগ বিবৃতিতে বলেছে, “কুয়েতের পানি পরিশোধন কেন্দ্রে ইহুদিবাদীদের (ইসরায়েলের) এই অবৈধ ও নজিরবিহীন হামলা তাদের চরম নীচতা ও হীনম্মন্যতারই প্রমাণ। বিপ্লবী গার্ড এই অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট ঘোষণা করেছে যে—এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সেনা সদস্যসহ অধিকৃত ফিলিস্তিনের ভেতর ইহুদিবাদীদের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো এখন আমাদের শক্তিশালী নিশানায় রয়েছে।”


রিপার্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪