| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৮:২২:৫৫:অপরাহ্ন  |  ৩৬৫৯৬৪ বার পঠিত
মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় শামসু সরদার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে শামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের ঢালী বংশের একটি বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪